সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইনচার্জ (এডিআইসি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইনচার্জ (এডিআইসি)।
লোকবল নিয়োগ: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলোতে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট) ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬।
