সাউথইস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির টেলিক্যাশ লিমিটেড বিভাগ চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)।
বিভাগ: টেলিক্যাশ লিমিটেড।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল আর্থিক পরিষেবা, অর্থপ্রদান, প্রযুক্তি-চালিত আর্থিক পণ্যে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
