এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসিআই অ্যানিম্যাল হেলথ বিভাগ মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মার্কেটিং অফিসার।
বিভাগ: এসিআই অ্যানিম্যাল হেলথ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাস।
অন্যান্য যোগ্যতা: মোটর সাইকেল চালনায় পারদর্শীতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬।
