মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সিমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার।
বিভাগ: টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সিমেন্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: সিমেন্ট শিল্প, ইস্পাতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬।
