ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এম. ফার্ম/এম.এসসি।
অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: ১২ থেকে ১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: গাজীপুর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
