মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার।
বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন।
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: মিডিয়া এবং ক্লায়েন্ট সম্পর্ক তৈরি এবং বজায় রাখা। কোচিং এবং অধস্তন জড়িত থাকা এবং ব্র্যান্ডিং বাজেট তৈরি করতে এবং লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (গুলশান ১)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
