আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ট্রেইনি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার।
লোকবল নিয়োগ: ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ / এমবিএ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ৪০ হাজার টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, লিভ এনক্যাশমেন্ট, টিএ/ডিএ, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয় সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬।
