সম্প্রতি আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাটাগরি ম্যানেজমেন্ট (আরএফএল রিটেইল চেইন) বিভাগ এমটিও পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এমটিও।
বিভাগ: ক্যাটাগরি ম্যানেজমেন্ট (আরএফএল রিটেইল চেইন)।
লোকবল নিয়োগ: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা বিবিএ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা (বাড্ডা)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: পিক-আপ এবং ড্রপ-অব সুবিধা, মোবাইল বিল, ট্যুর ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ৬ মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ সহ প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার পথ। প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয় সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৬।
