মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শোরুম বিভাগ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার।
বিভাগ: শোরুম।
লোকবল নিয়োগ: ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি।
অন্যান্য যোগ্যতা: শোরুমে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা এবং সংগ্রহ কমিশন, টি/এ কোম্পানির নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
