এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ম্যানেজার (কমার্শিয়াল ভেহিকেল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার (কমার্শিয়াল ভেহিকেল)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে (ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৮ থেকে ৩৮ বছর।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কেপিআই ভিত্তিক প্রণোদনা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬।
