ওয়ালটন প্লাজা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার।
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি।
অন্যান্য যোগ্যতা: স্কেলেবল মাইক্রোসার্ভিস-ভিত্তিক ব্যাকএন্ড সিস্টেম তৈরি ও রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৫ মে ২০২৬।
