ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ গ্যাসের এই সংকটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।
আজ শুক্রবার দুপুরে ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামত করার সময় পাইপে পানি প্রবেশ করায় এবং একইসঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম রয়েছে।
