এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মাঠ পর্যায়ে সেলসে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা প্রকল্প, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৬।
