যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ।
বিভাগ: অডিট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএস/এমকম/স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল এবং ইআরপি/অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর।
কর্মস্থল: যেকোনো স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৬।
