দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে নেয়া হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিগুলো হলো:
১। ফু-ওয়াং ফুড লিমিটেড
২। বীচ হ্যাচারি লিমিটেড।
৩। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
৪। কাট্টলি টেক্সটাইল লিমিটেড।
৫। ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।
৬। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭। এস.আলম কোল্ড রোল্ড স্টীল মিলস্ লিমিটেড।
৮। জেমিনি সী ও ফুড লিমিটেড।
৯। বেস্ট হোল্ডিংস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামীকাল ৫ জানুয়ারি (সোমবার) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তাছাড়া, কোম্পানিগুলোকে ৫ জানুয়ারি (সোমবার) থেকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকদের কোন প্রকার ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
