আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্লেজ ব্যাটারি বিভাগ মেইন্টেন্যান্স ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মেইন্টেন্যান্স ম্যানেজার।
বিভাগ: ব্লেজ ব্যাটারি।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই/এম) অথবা ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: ব্যাটারি, স্টোরেজ সেল, বাইসাইকেল, ড্রাই সেল (ব্যাটারি), বৈদ্যুতিক তার/কেবল, ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতি, উৎপাদন (FMCG), উৎপাদনে (হালকা প্রকৌশল এবং ভারী শিল্প) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬-১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: কারখানায়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: হবিগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, ক্রেডিট কার্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেট থেকে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধা (স্টাফ কার্ড ব্যবহার করে)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৬।
