আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটির ক্যাশ বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার।
বিভাগ: ক্যাশ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিসসহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬।
