২২ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০২ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২২ ডিসেম্বর (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রহিম টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১8 টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর ৩০ পয়সা বা ৫ দশমিক ৮8 শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স পিএলসি এবং মনোস্পুল বাংলাদেশ পিএলসি।
