যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্লাজা ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্লাজা ম্যানেজার।
লোকবল নিয়োগ: ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা স্নাতক।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা (এমএস ওয়ার্ড, এক্সেল, পিওএস/ইআরপি সিস্টেম)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫।
