১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৯ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে বঙ্গজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বা ৪ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ওয়াটা কেমিক্যালস লিমিটেড, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
