Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ডিজিটাল ওয়ালেট চালু করবে সরকার
    জাতীয়

    ডিজিটাল ওয়ালেট চালু করবে সরকার

    ডিসেম্বর ১৭, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    fayej-ahmmed-tayeb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের সকল নাগরিকের জন্য ডিজিটাল ডেটা ওয়ালেট চালুর পরিকল্পনা করছে সরকার। এই ওয়ালেটে নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

    ১৭ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আইসিটি বিভাগ ও আইসিএমএবির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘বেআইনিভাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়েছিল বিগত সরকার।’

    ইন্টারনেটভিত্তিক ডিজিটাল বিশ্বব্যবস্থায় ব্যক্তিগত তথ্য, ইন্টারেনেট জ্বালানি। তাই ডেটা সুরক্ষা মজবুত, ডিজিটাল যোগাযোগকে আরও বিশ্বাসযোগ্য করা এবং ডিজিটাল অর্থনীতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা গড়ে তুলতে টেকসই উন্নয়ন বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন।

    সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং আইন ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। তিনটি আলাদা অধিবেশনে আলোচনা হয় তথ্যপ্রযুক্তি আইন, শিল্পখাত ও নীতিগত বিভিন্ন বিষয়ে।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। আমরা এর সার্বিক বিষয় নিয়ে কাজ করছি। আগামী দেড় বছরের মধ্যে আমরা এটা তৈরি করতে পারব বলে আশা করি।’

    এসময় সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ ডেটা সুরক্ষায় অন্তবর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘ব্যক্তিগত তথ্যের বিষয়ে জনগণের মাঝে এখনও স্পষ্ট ধারণা নেই। আমরা এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, যাতে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বুঝতে পারে, তার তথ্যের গুরুত্ব কতটুকু।’

    তথ্যের নিরাপত্তায় মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা এবং ব্যক্তিগত তথ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ বলেও জানানো হয় সম্মেলনে। এছাড়া কার্যকর বাস্তবায়ন ও নাগরিক আস্থা অর্জন এখনও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা।

    ডিজিটাল ওয়ালেট ডেটা ওয়ালেট

    সম্পর্কিত খবর

    ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    নভেম্বর ৬, ২০২৬

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

    নভেম্বর ৬, ২০২৬

    দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি…

    ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    নভেম্বর ৬, ২০২৬

    আগামী ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা…

    টিভিতে আজকের খেলার সূচি

    নভেম্বর ৬, ২০২৬

    ক্রিকেট ও ফুটবলে আজ টিভিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের শুরুতে মাঠে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.