জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ব্যবসায় বিভাগে সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে পূর্ণকালীন শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহযোগী অধ্যাপক।
পদসংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা।
*পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
*পিএইচডি না থাকলে চার বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–এর কম থাকা চলবে না।
*স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে ন্যূনতম ৩টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
২. পদের নাম: প্রভাষক।
পদসংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা।
*চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪–এর মধ্যে ৩.৫–এর কম থাকা চলবে না।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
শেষ তারিখ: আগামী ২৮ ডিসেম্বর ২০২৫।
