দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) কোম্পানি সচিব নিয়োগ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির সচিব হিসেবে জনাব তানভীর আহমেদ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ১৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
