১৪ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লক্ষ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লক্ষ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৩ লক্ষ ১ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এবং খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
