দেশের বাজারে কমেছে সোনার দাম। ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৪৫৩ টাকা। আজ ১৪ ডিসেম্বর (রবিবার) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
১৩ ডিসেম্বর (শনিবার) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল তালিকা দেখতে এখানে ক্লীক করুন।
