আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৯ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইসলামী ব্যাংকিং এবং শরিয়াহ-সম্মত বিনিয়োগ সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৫।
