প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মালয় ল্যাংগুয়েজ স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৬ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মালয় ল্যাংগুয়েজ স্পেশালিস্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সার্টিফিকেশন ইন মালয় ল্যাংগুয়েজ ট্রেইনিং।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা, রাজশাহী।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস এবং আরো অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৫।
