দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কর্পোরেট ঠিকানায় (২৯৫/জা/১৪, রায়ের বাজার, মনিকা এস্টেট, ঢাকা-১২০৯) এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
