জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। সংস্থাটি লাইভস্টক অফিসার পদে কর্মী নিয়োগে ২৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হীড বাংলাদেশ।
পদের নাম: লাইভস্টক অফিসার।
পদসংখ্যা: ১টি।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বেতন: ৫০,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: কলাপাড়া, পটুয়াখালী।
আবেদনের যোগ্যতা
*স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৫।
