জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেটপ্লেস শপআপ। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধি পদে ৩০ কর্মী নিয়োগে ৩ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শপআপ।
পদের নাম: বিক্রয় প্রতিনিধি।
পদসংখ্যা: ৩০টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২০-৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুরের টঙ্গী।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
আবেদনের যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ জানুয়ারি ২০২৬।
