দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আজ। কোম্পানিগুলো হলো: সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি ও ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গতকাল ০২ ডিসেম্বর, মঙ্গলবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে ৩ টি কোম্পানি। আজ ০৩ ডিসেম্বর, বুধবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।
