জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সাইট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগে ৩০ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বেতন: ৩৫,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।
আবেদনের যোগ্যতা।
*সিভিল ইঞ্জিনিয়ারিং/ইইইতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ ডিসেম্বর ২০২৫।
