জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি হোলসেল বিজনেস বিভাগে ‘সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার।
বিভাগ: হোলসেল বিজনেস।
পদসংখ্যা: ১টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: ১৪,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, বিমা সুবিধা, চিকিৎসা ভাতা, টিএ বিল, মোবাইল বিল, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: বরিশাল সদর, বরিশাল।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা
*স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে প্রাপ্য হবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ ডিসেম্বর ২০২৫।
