এভারকেয়ার হাসপাতাল ঢাকা (সাবেক অ্যাপোলো হাসপাতাল ঢাকা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ হাসপাতালটি ইলেকট্রিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগ দেবে।
গত ২৭ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)।
পদের নাম: ইলেকট্রিশিয়ান (হাসপাতাল)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক ব্যবস্থা, তার, ভোল্টেজ স্টেবিলাইজার, ইউপিএস, আইপিএস এবং লাইট সম্পর্কে ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: হাসপাতালে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
