ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ।
পদের নাম: অফিসার।
বিভাগ: প্রোডাকশন (ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ)।
পদ: ১টি।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি।
অন্যান্য যোগ্যতা: মৎস্য উৎপাদন পরিকল্পনা এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: কক্সবাজার (কক্সবাজার সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং পলিসি অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ ডিসেম্বর ২০২৫।
