জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি লোকাল সোর্সিং (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৪ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
আবেদন: ২৪ নভেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা: আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।
পদের নাম: এক্সিকিউটিভ।
বিভাগ: লোকাল সোর্সিং (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট)।
পদসংখ্যা: ১টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা (প্রাপ্যতার ওপর ভিত্তি করে), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), অ্যাপেক্স পণ্যের ওপর অ্যাপেক্স ফ্যামিলি ছাড়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: গাজীপুর।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা: বিবিএ/এমবিএ/এসসিএম ডিগ্রি থাকতে হবে।
*মাইক্রোসফট অফিস, ইআরপি সিস্টেম ও ডিজিটাল যোগাযোগ সরঞ্জায়ে দক্ষতা থাকতে হবে।
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ডিসেম্বর ২০২৫।
