২৫ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২৮ কোটি ১৪ লক্ষ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৭৭ লক্ষ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৬ লক্ষ ৪৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং পদ্মা অয়েল পিএলসি।
