ব্র্যাক এন্টারপ্রাইজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব সহকারী (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজেস।
পদের নাম: ল্যাব সহকারী (আড়ং ডেইরি)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস-এক্সেল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: গাজীপুর (গাজীপুর সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ ডিসেম্বর ২০২৫।
