দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
