জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিষ্ঠানটি ১০ পদে ১১ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ১৫ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদনের পর হার্ডকপিও জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১. পদের নাম: সহযোগী অধ্যাপক।
বিভাগ: ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
২. পদের নাম: সহকারী অধ্যাপক।
বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ।
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৩. পদের নাম: প্রভাষক।
বিভাগ: ইংরেজি।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
বিভাগ: পুরকৌশল।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
৫. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৬. পদের নাম: উপপরিচালক।
বিভাগ: অর্থ ও হিসাব।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৭. পদের নাম: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৮. পদের নাম: ডেপুটি চিফ মেডিকেল অফিসার।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৯. পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
১০. পদের নাম: মেডিকেল অফিসার।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়মাবলী:
অনলাইনে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করে দরকারি কাগজপত্রসহ সহযোগী অধ্যাপক পদের জন্য মোট ১০ সেট, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট ও কর্মকর্তা পদের জন্য ২ সেট আবেদনপত্রের হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।
আবেদন করতে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্র: রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট।
