১৭ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৮৯ লক্ষ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৭৭ লক্ষ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: রানার অটোমোবাইলস পিএলসি , ওরিয়ন ইনফিউশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
