দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড বার্ষিক সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টা ৩০ মিনিট এ কোম্পানিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ঘোষণা অনুযায়ী ০৮ ডিসেম্বর বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণবর্শত তা পরিবর্তন করা হয়।
