জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি কুলার ম্যানেজমেন্ট বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ৬ কর্মী নিয়োগে ১৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ নভেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
বিভাগের নাম: কুলার ম্যানেজমেন্ট।
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ৬টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা:
–> ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
–> ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ নভেম্বর ২০২৫।
সূত্র: বিডিজবস ডটকম
