জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ১৬তম গ্রেডে ৯ পদে ৩৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী।
পদসংখ্যা: ১১ (মেকানিক্যাল-৫, আইপিই-৩, মেকাট্রনিকস-২, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস-১)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৩. পদের নাম: হিসাবরক্ষণ অফিসার।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৪. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: ১৩টি। (মেকানিক্যাল-৫, ইলেকট্রিক্যাল-৩, ইলেকট্রনিকস-২, মেকাট্রনিকস-২, অটোমোবাইল-১)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৫. পদের নাম: অডিটর।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
৬. পদের নাম: হিসাবরক্ষক।
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
৭. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা।
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
৮. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৯. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ ডিসেম্বর ২০২৫ তারিখে)।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫-৭ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৮-৯ নম্বর পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
সূত্র: বিটাকের অফিশিয়াল ওয়েবসাইট
