দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘শাইনপুকুর সিরামিকস লিমিটেড’-এর পরিবর্তে ‘শাইনপুকুর সিরামিকস পিএলসি’ হবে। ১২ নভেম্বর (বুধবার) থেকে কোম্পানিটি শাইনপুকুর সিরামিকস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
