১১ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৩ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১০ নভেম্বর (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইফাদ অটোস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোবাইলস পিএলসি, অগ্নি সিস্টেমস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, শাহাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আমান ফিড লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং আইসিবি।
