১০ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭০ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১০ নভেম্বর (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ১৩.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সমতা লেদার। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৮.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলস পিএলসির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, মালেক স্পিনিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনিফিউশন, এপেক্স স্পিনিং এবং গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি।
