Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » প্রাথমিক লাইসেন্স পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
    অর্থনীতি

    প্রাথমিক লাইসেন্স পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

    নভেম্বর ১০, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    5-islami-bank
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাইমারি লাইসেন্স তথা লেটার অব ইনটেন্ট (এলওআই)-এর সম্মতি পেয়েছে।

    ০৯ নভেম্বর (রবিবার) বাংলাদেশ ব্যাংকের বোর্ড এ অনুমোদন দিয়েছে। নতুন ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকার মূলধন নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

    এই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

    নতুন ব্যাংকের সাত সদস্যের বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- মো. খাইরুজ্জামান মোজুমদার- অর্থ মন্ত্রণালয় সচিব, এম. সাইফুল্লাহ পানা- প্রধান উপদেষ্টার অফিসের সচিব, মো. কামাল উদ্দিন, ধর্ম মন্ত্রণালয় সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব মো. রাশেদুল আমিন, অর্থ মন্ত্রণালয় যুগ্ম সচিব শেখ ফারিদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যুগ্ম সচিব।

    কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে গত বুধবার অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকের প্রাথমিক লাইসেন্সের আবেদন পাঠিয়েছে। আজকের বোর্ড সভায় নতুন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাংক গভর্নর ড. আহসান এইচ. মনসুর দুপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন।

    শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসিকে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে গত ০৫ নভেম্বর (বুধবার) পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে সাময়িকভাবে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পর্ষদ ভেঙে দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক পাঁচটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি তাদের জানিয়ে দেন।

    ইউনিয়ন ব্যাংক পিএলসি এক্সিম ব্যাংক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি লেটার অব ইনটেন্ট সম্মিলিত ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি

    সম্পর্কিত খবর

    ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    এবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.