০৯ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৮৯ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মনোস্পুল বাংলাদেশ পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ০৩ লাখ ৮৮ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রানার অটোমোবাইলস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
