দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ৪ ও ৫ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৬ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
